শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

favicon
অনলাইন সংস্করণ
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কমিশনের পরিকল্পনা ও ইইউর কাছ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে একাধিকবার সিইসির সঙ্গে বৈঠক করেছে ইইউ। প্রতিবারই তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছে। ইইউ প্রতিনিধি দল জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডে একটি নির্বাচন দেখতে তারা আগ্রহী এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।