শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ

মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ বুধবার (২০ আগস্ট) ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।


বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।


এ মামলায় এখন পর্যন্ত ১২ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ সোমবার (১৮ আগস্ট) আশুলিয়ায় নিহত শহীদদের বাবা-ভাইসহ তিনজন আদালতে সাক্ষ্য দেন। তারা আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বর্ণনা দিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান। সেদিনই আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আদালতে হাজির করা হয়।


এছাড়া চানখারপুলে ৬ জন হত্যাকাণ্ডের মামলায় আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলায় ইতোমধ্যে ৬ জন সাক্ষ্য দিয়েছেন এবং আসামিদের আদালতে হাজির করা হয়েছে।