শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্ব৩ দিনের ধর্মঘট শেষে এয়ার কানাডার ফ্লাইট চালু

৩ দিনের ধর্মঘট শেষে এয়ার কানাডার ফ্লাইট চালু

favicon
ভোরের আলো ডেস্ক:
৩ দিনের ধর্মঘট শেষে এয়ার কানাডার ফ্লাইট চালু

তিন দিনব্যাপী ধর্মঘট শেষে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ার কানাডা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কেবিন ক্রুদের মধ্যে চলমান বিরোধ মীমাংসা হওয়ায় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে সীমিত পরিসরে উড্ডয়ন শুরু হয়। তবে পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


আগামী কয়েক দিনে কিছু ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে গত শনিবার (১৬ আগস্ট) থেকে এয়ার কানাডার ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট ৭২ ঘণ্টার ধর্মঘটে অংশ নেন। এর ফলে ৬০০-রও বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।


উল্লেখ্য, ধর্মঘটের ডাক দিয়েছিল কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই), যারা এয়ার কানাডার কেবিন ক্রুদের প্রতিনিধিত্ব করে। কানাডার সর্ববৃহৎ এয়ারলাইন্স হলো এয়ার কানাডা।


সূত্র: বিবিসি নিউজ।