শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বভিসা বাতিল নিয়ে অস্ট্রেলিয়া-ইসরাইল সম্পর্কে নতুন টানাপোড়েন

ভিসা বাতিল নিয়ে অস্ট্রেলিয়া-ইসরাইল সম্পর্কে নতুন টানাপোড়েন

favicon
অনলাইন সংস্করণ
ভিসা বাতিল নিয়ে অস্ট্রেলিয়া-ইসরাইল সম্পর্কে নতুন টানাপোড়েন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক কট্টর ডানপন্থী ইসরাইলি নেতার ভিসা বাতিল করার জেরে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার (১৯ আগস্ট) এক্স-এ দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, “ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে মনে রাখবে, যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।” এ সময় তিনি আরও অভিযোগ করেন যে, অস্ট্রেলিয়া দেশটির ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছে।


অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এসব অভিযোগের জবাবে বলেন, “শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলা যায় তা নয়।”


এর আগে গত জুনে ইসরাইলপন্থি কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। একই কারণে গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়।