শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশকোটালীপাড়ায় বিশেষ অভিযানে ৬ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

কোটালীপাড়ায় বিশেষ অভিযানে ৬ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

favicon
অনলাইন সংস্করণ
কোটালীপাড়ায় বিশেষ অভিযানে ৬ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সূত্র জানায়, উপজেলার ঘাঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলাল ব্যাপারী ও বাবু খার গোডাউন থেকে ৭৬টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। পরে এসব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ বিষয়ে মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, “দেশীয় মাছ রক্ষায় গত তিন মাসে মোট ৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসব জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।