কলম্বিয়ায় বিমানঘাঁটি ও হেলিকপ্টার হামলায় নিহত ১৭
কলম্বিয়ায় ভয়াবহ দুই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির একটি সামরিক বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালি শহরে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৫ জন নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের বহনকারী হেলিকপ্টারটি ড্রোন হামলার শিকার হয়। এতে ১২ জন পুলিশ সদস্য প্রাণ হারান।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো হামলার জন্য নিষ্ক্রিয় ঘোষিত বিদ্রোহী সংগঠন ‘রেভ্যুলশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)’–এর বিদ্রোহীদের দায়ী করেছেন।