শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

favicon
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে গ্রহণযোগ্য শর্তে আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজায় যুদ্ধরত সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি এ নির্দেশ দেন।


আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের নামে ইসরায়েলের অভিযানে বিপর্যস্ত ফিলিস্তিনিরা আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন। জাতিসংঘ আশঙ্কা করছে, উপত্যকার অন্যতম জনবহুল এলাকায় নতুন হামলার কারণে পরিস্থিতি আরও শোচনীয় হবে। এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর একটি গোপন ডাটাবেজে দেখা গেছে, গাজায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক।


নেতানিয়াহু বলেন, গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণে রিজার্ভ ও নিয়মিত সেনাদের অবদান অপরিসীম। তিনি জানান, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।


এছাড়া গাজা সিটি দখলের চূড়ান্ত পরিকল্পনার অনুমোদনও দেন নেতানিয়াহু। সোমবার মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস।


তবে যুদ্ধবিরতি আলোচনার নির্দেশ দিলেও এখন পর্যন্ত মিসর বা কাতারে কোনো প্রতিনিধি পাঠায়নি ইসরায়েল। দেশটির গণমাধ্যম জানিয়েছে, আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে প্রতিনিধি পাঠানোর কথা ভাবছে নেতানিয়াহু সরকার।