শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশবোয়ালখালীতে অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বোয়ালখালীতে অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
বোয়ালখালীতে অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক একজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেপ্তাররা হলেন কধুরখীল এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে জাকির হোসেন (৭২) ও তার ছেলে মো. আরমান হোসেন জিশান (২৮)। অন্যদিকে, একই এলাকার গিয়াস উদ্দিনের ১৭ বছর বয়সী ছেলে যেহেতু অপ্রাপ্তবয়স্ক এবং তার বিরুদ্ধে থানায় আগে কোনো অভিযোগ ছিল না, তাকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।


জানা গেছে, জাকির হোসেন একজন চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তার ছেলে আরমান হোসেন জিশানের বিরুদ্ধেও ৩টি ডাকাতির মামলাসহ পাঁচটি মামলা আছে।


অভিযানে সেনাবাহিনী তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ড স্টিক ও ৩টি মোবাইল ফোন জব্দ করেছে।


বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে, আর অপর দুজনকে আদালতে পাঠানো হয়েছে।”