রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জে বাস খাদে, আহত অন্তত ২০

গোপালগঞ্জে বাস খাদে, আহত অন্তত ২০

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে বাস খাদে, আহত অন্তত ২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাস্টার লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।


আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।