শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বরাশিয়ার ভেতরে হামলা ঠেকাতে ইউক্রেনকে আটকালো পেন্টাগন

রাশিয়ার ভেতরে হামলা ঠেকাতে ইউক্রেনকে আটকালো পেন্টাগন

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ার ভেতরে হামলা ঠেকাতে ইউক্রেনকে আটকালো পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) গত বসন্ত থেকে ইউক্রেনকে মার্কিন তৈরি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে বাধা দিয়ে আসছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত ট্রাম্প প্রশাসনের শান্তি আলোচনায় ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর কৌশলের অংশ।


প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, অন্তত একবার ইউক্রেন এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানার চেষ্টা করেছিল, তবে তা “পর্যালোচনা প্রক্রিয়া”য় আটকে দেওয়া হয়।


এই প্রক্রিয়া তৈরি করেছিলেন পেন্টাগনের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি। এর মাধ্যমে মার্কিন দীর্ঘ-পাল্লার অস্ত্র কিংবা ইউরোপীয় মিত্রদের সরবরাহ করা সেই অস্ত্রগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়, যেগুলো মার্কিন গোয়েন্দা তথ্য বা প্রযুক্তির ওপর নির্ভরশীল।


রিপোর্টে আরও বলা হয়েছে, এই নিয়ম ব্রিটেনের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ সেটিও মার্কিন লক্ষ্যবস্তু নির্ধারণ তথ্যের ওপর নির্ভরশীল। নিয়ম অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের অনুমোদন ছাড়া ATACMS ব্যবহার করা সম্ভব নয়।


ATACMS-এর পাল্লা প্রায় ১৯০ মাইল (৩০৫ কিলোমিটার)। এর আগে বাইডেন প্রশাসন ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল, যখন উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে যোগ দিয়েছিল।