শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাভারে ডিবি পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

সাভারে ডিবি পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

favicon
অনলাইন সংস্করণ
সাভারে ডিবি পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

সাভারে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৩ আগস্ট) রাতে আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি চালায় একদল সশস্ত্র ডাকাত।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। তারা জানায়, সুমন নামে এক ব্যক্তিকে খুঁজতে এসেছে। ফ্ল্যাটের গৃহবধূ সন্দেহ প্রকাশ করে পরিচিত ডিবি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডাকাতরা হুমকি দিয়ে ফোন বন্ধ করতে বাধ্য করে। এরপর দরজা-জানালা আটকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।


গৃহবধূ জানান, ডাকাতরা তার বড় ছেলে ও ছেলের স্যারকে হাত-পা বেঁধে রান্নাঘরে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপার অলঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নেয়। এমনকি তার গলা ও কানে থাকা গয়নাও খুলে নেয়। ঘটনাস্থল ত্যাগের পর প্রতিবেশীদের সহায়তায় জিম্মিদের উদ্ধার করা হয়।


ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ১০-১২ জনের ডাকাত দলের মধ্যে একজন ডিবি পুলিশের পোশাক পরা ছিল। ঘটনার পর তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।


সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।