শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের ঘটনায় জব্দ হানিফ পরিবহনের বাস

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের ঘটনায় জব্দ হানিফ পরিবহনের বাস

favicon
অনলাইন সংস্করণ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের ঘটনায় জব্দ হানিফ পরিবহনের বাস

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একই পরিবারের চারজন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার।


এর আগে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে প্রবেশ করা বাসটির কারণে দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই লরি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে ঘটনাস্থলেই একই পরিবারের বাবা-মা ও দুই ছেলে নিহত হন।


নিহতরা হলেন—


মোহাম্মদ ওমর আলী (৮০)


তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)


বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা আবুল হাশেম (৫০)


ছোট ছেলে আবুল কাশেম (৪৫)


প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। একই ঘটনায় লরির নিচে থাকা একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী আহত হন। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।