শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় একদিনে ইসরাইলি হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত

গাজায় একদিনে ইসরাইলি হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত

favicon
অনলাইন সংস্করণ
গাজায় একদিনে ইসরাইলি হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় রোববার (২৪ আগস্ট) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। এর মধ্যে ২৭ জন গাজা শহরে এবং আরও ২৪ জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। একই দিনে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬ আগস্ট থেকে গাজা শহরে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযানের পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন।

সংস্থাটির দাবি, টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে অসংখ্য মানুষ নিখোঁজ হলেও জরুরি কর্মীরা সাড়া দিতে পারছেন না। একই সঙ্গে হাসপাতালে চাপ বেড়ে যাওয়ায় আহতদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, গাজার কোথাও এখন নিরাপদ আশ্রয় নেই। উত্তর থেকে দক্ষিণ — সর্বত্র বেসামরিক মানুষকে লক্ষ্য করে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরে বোমা বর্ষণ করা হচ্ছে।

রোববার শহরের আল-জালাআ সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় অন্তত তিনজন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। একই সময়ে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও একাধিক ভবন ধ্বংস হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। এর মধ্যে ১১৫ জন শিশু।