বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আজ রাতেই ‘ব্লাড মুন’— পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশে

আজ রাতেই ‘ব্লাড মুন’— পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশে

favicon
অনলাইন সংস্করণ
আজ রাতেই ‘ব্লাড মুন’— পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশে

আজকের রাতেই মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। আকাশপ্রেমীদের জন্য এটি এক দারুণ সুযোগ।


আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টা ২৮ মিনিটে শুরু হবে গ্রহণ, যা স্থায়ী হবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্যে পূর্ণগ্রাস পর্যায়টাই সবচেয়ে আকর্ষণীয়, কারণ তখনই চাঁদ লালচে বা তামাটে রঙ ধারণ করবে।


রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে অন্ধকার হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টার দিকে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে আচ্ছন্ন করবে। তবে খালি চোখে চাঁদ অদৃশ্য হবে না, বরং লালচে আলোয় ভেসে উঠবে ‘ব্লাড মুন’।


পূর্ণগ্রাস গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। আংশিক গ্রহণ দেখা যাবে এর দু’পাশের কিছু এলাকা থেকেও। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ দৃশ্য দেখা যাবে না।


জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌন্দর্যের পাশাপাশি চাঁদের এ লাল আভা পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থার তথ্য জানারও এক বিরল সুযোগ এনে দেবে।