এনআইডি হারালে আর থানায় জিডি করতে হবে না
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা নিবন্ধনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে পারবেন। তবে তারা ভোটার হতে পারবেন না।
এ সময় আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে বুধবার (১০ সেপ্টেম্বর)। এছাড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলেই প্রতীকের তফসিল প্রকাশ করা হবে।
প্রবাসীদের ভোটের সুবিধার্থে পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান ইসি সচিব।