টঙ্গীতে পরিত্যক্ত প্রাইভেটকার থেকে ৬৪২ বোতল ফেনসিডিল জব্দ
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে আউচপাড়া এলাকার জোনাল অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৬ হাজার টাকা। তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, “মাদকসহ প্রাইভেটকার জব্দের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।