গঙ্গাচড়ায় ৯০ গ্রাম পুলিশকে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
সামগ্রী বিতরণকালে ইউএনও গ্রাম পুলিশদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে চুরি, ছিনতাই, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া জনগণের সেবা নিশ্চিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি বাল্যবিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখতে গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ইউএনও।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মমতা খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।