বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদন জমা দেওয়ার নির্দেশ

সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদন জমা দেওয়ার নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদন জমা দেওয়ার নির্দেশ

সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় বৈষম্যের শিকার অফিসারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তা বৈষম্যের মুখোমুখি হয়েছেন, কেবল তাদেরই আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনপত্রগুলো আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছাতে হবে।


নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।