বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

লন্ডনে সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উপদেষ্টার গাড়ি মনে করে একটি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটারে ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়।


অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তাদের ভেতরে প্রবেশে কোনো বাধা হয়নি। সেমিনার শেষে বের হওয়ার পর পার্কিংয়ে থাকা গাড়িতে ডিম নিক্ষেপ করে নেতাকর্মীরা।