দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট চার দিন ছুটি পাবেন তারা।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি উপভোগ করবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটি থাকবে শিক্ষার্থীদের জন্য।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মীপূজার ছুটিও এই সময় অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ও স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটি নিজ নিজ সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারণ করা হবে।