বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ড. ইউনূস: ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন

ড. ইউনূস: ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন

favicon
অনলাইন সংস্করণ
ড. ইউনূস: ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন।


রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।


ড. ইউনূস বলেন, “জাতির সত্যিকারের নবজন্ম ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের এতদিনের ত্যাগ তখনই সার্থক হবে, যদি সেই নবজন্ম আমরা অর্জন করতে পারি।”


এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


কমিশনের ভাষ্য, জুলাই সনদ শুধু রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়; এটি একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত করবে। তবে এর সফল বাস্তবায়নের জন্য সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।