ঢাকায় বিকেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে রাজধানীতে এ কম্পন টের পাওয়া যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশের অন্যান্য অঞ্চল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সিলেট অঞ্চলেও প্রায় একই সময়ে—বিকাল ৫টা ১৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এখানেও কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
এর আগে গত এপ্রিলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছিল। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে এ বিষয়ে পোস্ট করতে দেখা যায়।