বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দুর্গাপূজা ঘিরে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

দুর্গাপূজা ঘিরে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

favicon
অনলাইন সংস্করণ
দুর্গাপূজা ঘিরে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।


প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতার সুযোগ তৈরি না হয়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি পূজার প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।


হিন্দু সম্প্রদায়ের নেতারা এ সময় অধ্যাপক ইউনূসকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। তারা জানান, গত বছরের তুলনায় এ বছর সারা দেশে এক হাজারের বেশি নতুন পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে এবং প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে।


সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। এ সময় তারা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে বিশেষ ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও পরিশ্রমে গতবারের মতো এবারও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।