শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

favicon
অনলাইন সংস্করণ
ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিনুর ইসলাম (পুলিশ সদস্য) নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।


নিহত শাহিনুর ইসলামের বাড়ি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা দক্ষিণপাড়ায়। তিনি মালয়েশিয়া প্রবাসী আবু সাইদের ছেলে এবং মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে শাহিনুর ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি পোশাক কারখানার নারী শ্রমিক দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে শাহিনুর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।