শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে মুরগির দোকান কর্মীর মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে মুরগির দোকান কর্মীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে মুরগির দোকান কর্মীর মৃত্যু

খুলনা মহানগরীর রূপসা নতুন বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গোলদার (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আলাউদ্দিন বাগেরহাট সদর উপজেলার দরী রসুলপুর রাখালদাসি ইউনিয়নের আজীত গোলদারের ছেলে।


স্থানীয়রা জানান, মুরগির দোকানে কাজ করার সময় আলাউদ্দিন অসাবধানতাবশত পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।


পরে স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।


খুলনা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করায় আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত গেছেন।