শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বাগেরহাটে সম্পত্তি না দেওয়ায় বাবাকে ঘরে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

বাগেরহাটে সম্পত্তি না দেওয়ায় বাবাকে ঘরে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

favicon
অনলাইন সংস্করণ
বাগেরহাটে সম্পত্তি না দেওয়ায় বাবাকে ঘরে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

বাগেরহাটের মোরেলগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে ৭০ বছর বয়সী এক বাবাকে ঘরে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। কৌশলে পালিয়ে এসে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বারুইখালী ইউনিয়নের পশ্চিম বারুখালী গ্রামে এ ঘটনা ঘটে।


বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ শেখ আব্দুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি সারাজীবন ছেলেদের জন্য খেটেছি, অথচ তারাই এখন সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চাইছে।”


তিনি জানান, মেঝো ছেলে সোহাগ দীর্ঘদিন কুয়েতে ছিলেন। দেশে ফিরে আসার পর থেকে জমি-বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ছোট ছেলে মানিক মাদকাসক্ত, সেও মসজিদের নামে দান করা জমি ও দোকানঘর নিজের নামে নিতে জোরাজুরি করে। অস্বীকৃতি জানালে মানিক হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, পরে সোহাগও যোগ দিয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখে।


রাত ৩টার দিকে দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগমের সহায়তায় তিনি পালাতে সক্ষম হন। পরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


জাহানুর বেগম বলেন, “সেদিন রাতেই প্রাণভয়ে স্বামীকে নিয়ে লুকাই। পরদিন ফেরিঘাট এলাকায় আত্মগোপনে থাকলেও মানিক আবার লোকজন নিয়ে হামলা চালায়।”


এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিক শেখ উল্টো ক্ষুব্ধ হয়ে বলেন, “আমার বাপ কোথায় আছে আমি খুঁজছি। প্রশ্ন করতে চাইলে গ্রামে আসুন।”


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।