চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে তিন রেস্তোরাঁয় জরিমানা
চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে তিনটি রেস্তোরাঁয় অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, খাবারে প্রাকৃতিক মসলার পরিবর্তে অনুমোদনহীন উপাদান কেওড়া জল ব্যবহার করায় ‘কাচ্চি ডাইন’ জিইসি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় খাবারে পাম অয়েল ব্যবহারের অভিযোগে কেএফসিকে ২০ হাজার টাকা এবং ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, কেএফসি প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে খাবারে পাম অয়েল ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে।