বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের শেখ ওই গ্রামের মাজেদ শেখের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বিদ্যুতের বোর্ডটি লিকেজের কারণে আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। সন্ধ্যায় আলো জ্বালানোর জন্য সুইচ অন করতে গিয়ে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, কিশোরকে মুমূর্ষু অবস্থায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি।


ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।