বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পিরোজপুরে শিক্ষক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
পিরোজপুরে শিক্ষক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং পরে মানববন্ধন কর্মসূচি পালন করে।


শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন নৃশংস হামলা না হয়, সে ব্যবস্থা নিতে হবে।


গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় শেষে মোটরসাইকেলে করে শহরে ফেরার পথে প্রধান শিক্ষক বিপুল মিত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার ঝরঝরিয়াতলা এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায় এবং সহকারী শিক্ষকও আহত হন।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।