শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খাগড়াছড়িতে টানা তৃতীয় দিন ১৪৪ ধারা, নিরাপত্তা জোরদার

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিন ১৪৪ ধারা, নিরাপত্তা জোরদার

favicon
অনলাইন সংস্করণ
খাগড়াছড়িতে টানা তৃতীয় দিন ১৪৪ ধারা, নিরাপত্তা জোরদার

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যদিও জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ শিথিল করা হয়েছে, তবে জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে।


গত শনিবার পাহাড়ি এক নারীকে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হামলা, ভাঙচুর ও বিজিবির ওপর হামলার মতো ঘটনাও ঘটে, তবে এখনো কোনো মামলা হয়নি।


গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে শিগগিরই যাচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এদিকে পার্বত্য অঞ্চলের অন্য দুই জেলা বান্দরবান ও রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক রয়েছে।