বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় চারজনের দুই দিনের রিমান্ড

মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় চারজনের দুই দিনের রিমান্ড

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় চারজনের দুই দিনের রিমান্ড

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন— আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক এবং হাবিবুর রহমান ফরহাদ। এ ছাড়া আসামি শাহিন হোসেনকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।


ঘটনার পটভূমি


গত রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করেন তারা। ক্লিনিকের মালিক সেনাবাহিনীতে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।


এর আগে, গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে। পরে বৈষম্যবিরোধী নেতা হান্নান মাসুদের মুচলেকায় আটকরা ছাড় পান। সে সময় পুলিশ জানিয়েছিল, ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়াবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।