বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় ঘুমন্ত যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা

খুলনায় ঘুমন্ত যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা

favicon
অনলাইন সংস্করণ
খুলনায় ঘুমন্ত যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় গুলি করে তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সাড়ে ৩টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়ির জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (১ অক্টোবর) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত তানভীর ওই এলাকার স্থানীয় বাসিন্দা।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে গুলি চালানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।