বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টম হাউস, কার্যক্রমে গতি নেই

ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টম হাউস, কার্যক্রমে গতি নেই

favicon
অনলাইন সংস্করণ
ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টম হাউস, কার্যক্রমে গতি নেই

আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে আজ ছুটির দিনেও খোলা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে শুল্কায়ন ও রাজস্ব আদায়ে তেমন গতি নেই। সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের উপস্থিতিও খুবই কম। সংশ্লিষ্ট দফতর যেমন ব্যাংক ও শিপিং অফিস বন্ধ থাকায় কাস্টমস খোলা রাখার পুরো সুফল মেলেনি।


সরেজমিনে দেখা যায়, কাস্টম হাউস খোলা থাকলেও সকাল থেকে অফিস চত্বরে নীরবতা। সাধারণ সময়ে যেখানে বিভিন্ন শাখায় ভিড় লেগে থাকে, সেখানে আজ হাতে গোনা কয়েকজন এসেছেন জরুরি প্রয়োজনে বিল অব এন্ট্রি জমা দিতে বা পণ্য ছাড় করাতে।


বন্দর ব্যবহারকারীরা মনে করছেন, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে কেবল কাস্টমস নয়, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দফতরও সমন্বিতভাবে খোলা থাকা জরুরি। তাহলেই শুল্কায়ন, পণ্য খালাস ও রাজস্ব আদায় কার্যক্রম সচল রাখা সম্ভব হবে।


এর আগে দুর্গাপূজার ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম আংশিকভাবে চালু রাখতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার জারি করা নির্দেশনার ভিত্তিতেই আজ কার্যক্রম চালু রাখা হয়েছে।