বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা নিহত

favicon
অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু মারা গেছেন।


বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড়ে খড়িবাহী ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।


স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু বাড়ি থেকে বড়শি দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন তিনি।


তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।