বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতি, ভিডিও ভাইরাল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতি, ভিডিও ভাইরাল

favicon
অনলাইন সংস্করণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতি, ভিডিও ভাইরাল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি সত্যিই ওই মহাসড়কে ঘটেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে থেমে থাকা একটি প্রাইভেটকারে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে পাশ দিয়ে যাওয়া অন্য গাড়ির আরোহীদের কাছে সাহায্য চাইলে, এক ডাকাত রামদা দিয়ে তাদের মধ্যে একজনকে আঘাত করে।


এ সময় আশপাশের অন্যান্য গাড়ি থামেনি; তারা পাশ কাটিয়ে চলে যায়। এমন একটি গাড়ি থেকে ঘটনাটির ভিডিও ধারণ করা হয়, যা পরে ভাইরাল হয়ে পড়ে।