বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সিরাজগঞ্জে মসজিদ থেকে বৃদ্ধ অপহরণ ও নির্যাতন, পুলিশ উদ্ধার করেছে

সিরাজগঞ্জে মসজিদ থেকে বৃদ্ধ অপহরণ ও নির্যাতন, পুলিশ উদ্ধার করেছে

favicon
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে মসজিদ থেকে বৃদ্ধ অপহরণ ও নির্যাতন, পুলিশ উদ্ধার করেছে

সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোজাম আলী (৭০) জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা দাবি করে— মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে। কিন্তু এ বিষয়ে অজ্ঞতার কথা বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর শুরু করে।


পরে চড়-থাপ্পর ও লাঠিপেটা করে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে আটক রাখে তারা। খবর পেয়ে পুলিশ এসে মোজাম আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


স্থানীয়রা জানিয়েছেন, সুদের টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটে।


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।