বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে লালবাগে সংঘর্ষ, গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী

ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে লালবাগে সংঘর্ষ, গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী

favicon
অনলাইন সংস্করণ
ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে লালবাগে সংঘর্ষ, গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী

রাজধানীর লালবাগের আমলিগোলায় ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ নামের এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে আমলিগোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


আহত শহীদ (৪০) লালবাগের আমলিগোলা কলারঘাট এলাকায় ইউসুফ আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শহীদের ছেলে মামুন জানান, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তার সঙ্গে জনৈক মাহমুদউল্লাহর ছেলের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শহীদ গুরুতর আহত হন।


পরবর্তীতে রাত ১টা ২০ মিনিটে মামুন নিজেই বাবাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।