বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নওগাঁয় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত

নওগাঁয় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত

favicon
অনলাইন সংস্করণ
নওগাঁয় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঝড়টি শুরু হয়।


স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল ৪টার পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ পর শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন ও মুষলধারে বৃষ্টি। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বহু ঘরবাড়ি, দোকানপাট ও আশপাশের গাছপালা।


বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ী, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে।


ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় এখনও বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।