বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রামগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

রামগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

favicon
অনলাইন সংস্করণ
রামগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এদিন একপক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, “অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”