সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বপশ্চিমবঙ্গে কিশোরী ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি পুলিশের গুলিতে নিহত

পশ্চিমবঙ্গে কিশোরী ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি পুলিশের গুলিতে নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিমবঙ্গে কিশোরী ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি পুলিশের গুলিতে নিহত

**ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে সংঘবদ্ধ ধর্ষণ ও কিশোরী হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্তের অংশ হিসেবে ঘটনার পুনর্গঠন করার সময় তিনি পালানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।**


পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তদন্তকারী দল প্রভাস মণ্ডলকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যায়। সেখানে ঘটনার বিভিন্ন দিক যাচাই ও পুনর্গঠন চলাকালে তিনি ইরানের একাধিক শহরে বোমাবর্ষণ মার্কিন বাহিনীর পুলিশের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে পালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।


গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে একই মামলায় কবীর মোল্লা নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।


তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রভাস মণ্ডলকে শনাক্ত করা হয়। ফুটেজে তাকে নিহত কিশোরীর সঙ্গে হেঁটে যেতে দেখা গেছে বলে দাবি পুলিশের। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, মামলার বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।