রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বসাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে কড়া সতর্কতা

সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে কড়া সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে কড়া সতর্কতা

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ রেখে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালিয়ে সেটি থামিয়ে দেওয়া হয়। তবে ওই জাহাজের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথ এড়িয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করে।


আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা, উসকানি বা নৌচলাচলের নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।


তবে আইআরজিসির এ দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।