শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমসারা দেশটানা বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা ভারি বৃষ্টিতে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।


শহরের ঠাকুরপাড়া, স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কালিয়াজুড়িসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন পথচারীরা।


সকালে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ। কোথাও কোথাও বৃষ্টির পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।


স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের অভাবে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বছরের পর বছর এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।


এদিকে, জলাবদ্ধতা কমাতে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।