শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বশনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।


বুধবার (১৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী নেতানিয়াহু। তবে সম্ভাব্য এ বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে ইসরায়েল দুটি ফ্রন্টে সামরিকভাবে সক্রিয় রয়েছে।


একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে দেশটি। অন্যদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।


গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতার অংশ হিসেবে ইরান লেবাননে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।


বিশ্লেষকদের মতে, এমন প্রেক্ষাপটে নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।