শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বজর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে বিবিসি।


মার্কিন কর্মকর্তারা নিহত সেনাদের পরিচয়, হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা ঘটনার বিস্তারিত প্রকাশ করেননি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালানো হয়েছে।


মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টানা অষ্টম রাতের এই অভিযান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করার ইরানের সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। একই সঙ্গে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


সম্প্রতি এক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি বন্দরের ওপর পুনরায় অবরোধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার কথা জানায়, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


অন্যদিকে, শনিবার গভীর রাতে দেওয়া এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বারবার চুক্তি লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা বা মূল্য নেই।