শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমসারা দেশচার সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার, সাত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চার সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার, সাত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
চার সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার, সাত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


রোববার (১৯ জুলাই) সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বর্তমানে ঝোড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই। এ কারণে চার সমুদ্রবন্দর থেকে জারি করা সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


তবে দেশের কয়েকটি অঞ্চলে বৈরী আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সাত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।