বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, ভোট ২০ আগস্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, ভোট ২০ আগস্ট

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।


ইসি সচিব বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


তিনি জানান, সংসদ সদস্যরা তিনটি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে একই দিন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।


আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি টিম দায়িত্ব পালন করবে।


এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ সংসদ অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠক আহ্বানের বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।