বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমসারা দেশরূপসায় ইটভাটায় যুবদলকর্মীকে গুলি করে হত্যা

রূপসায় ইটভাটায় যুবদলকর্মীকে গুলি করে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপসায় ইটভাটায় যুবদলকর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।


নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের কর্মী ছিলেন।


স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুল শেখদের। সেখানে প্রায়ই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝে মাঝে রাতে পাহারা দিতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটায় অবস্থান করছিলেন। রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়।


গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানিয়েছে, পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।