বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমজাতীয়ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে বিপুল বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকটসহ ব্যবসার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানান তিনি।


বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে।


মন্ত্রী বলেন, বিশ্বের সব দেশেই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নানা ধরনের সংকট রয়েছে। তবে বাংলাদেশে ব্যবসা পরিচালনার খরচ ও জটিলতা কীভাবে কমানো যায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।


বিশেষ করে দ্রুত জ্বালানি সংকট মোকাবিলা করে শিল্প ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।


সরকারের লক্ষ্য, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং সেই বিনিয়োগের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।