শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাংলাদেশ-ভারত সম্পর্ক অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত সম্পর্ক অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত: দীনেশ ত্রিবেদী

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ-ভারত সম্পর্ক অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বলেও উল্লেখ করেন তিনি।


অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার।


অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দীনেশ ত্রিবেদী। পরে যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।