বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারতের বৈশ্বিক প্রভাব ও মর্যাদা বাড়ছে: নরেন্দ্র মোদি

ভারতের বৈশ্বিক প্রভাব ও মর্যাদা বাড়ছে: নরেন্দ্র মোদি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের বৈশ্বিক প্রভাব ও মর্যাদা বাড়ছে: নরেন্দ্র মোদি

বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব ও মর্যাদা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।


শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি।


তিনি বলেন, ভারতের স্থিতিশীল রাজনৈতিক ম্যান্ডেট, স্থিতিশীল সরকার, প্রাণবন্ত গণতন্ত্র, শক্তিশালী বিচারব্যবস্থা ও সংবিধান দেশটির বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মোদি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতের এসব সক্ষমতা ও শক্তিকে গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দিতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মানও বাড়ছে।


ভাষণে ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের করা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বাণিজ্য অংশীদারত্বের বিষয়টিও তুলে ধরেন তিনি।


মোদি জানান, ২০১৪ সালের পর ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে। এসব চুক্তি বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।